মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ পঞ্চগড়ের বোদা পৌর আদর্শ জুনিয়র বিদ্যালয় ১৬ বছরেও এমপিওভ্ক্তু হয়নি । আর এমপিওভুক্ত না হওয়ায় ১০ জন শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন। ১৬ বছর ধরে বিনা-বেতনে শিক্ষকতা করছেন তারা। সংসার চালাতে অনেকে শিক্ষকতা ছেড়ে অন্য কিছু করে বেঁচে থাকার চেষ্টা করছেন। মিল-ফ্যাক্টরিতে চাকরি আর টিউশনি করে বেঁচে থাকার চেষ্টা করলেও স্কুল একদিন এমপিওভুক্ত হবে এমন আশায় অনেকে বুক বেঁধে আছেন। শত কষ্ট সত্বেও তারা স্কুলে পাঠদান চালিয়ে যাচ্ছেন। স্কুলটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়ে পাঠদানের অনুমতি পায় ২০০১ সালের ০১ জানুয়ারি। আর স্বীকৃতি পায় ২০০৫ সালের ০১ জানুয়ারি। ছাত্র/ছাত্রী-উপবৃত্তিসহ স্কুলের সার্বিক মান সন্তোষ জনক। বর্তমানে শিক্ষক হিসেবে কর্মরত আছেন তোফজ্জল হোসেন, মাওলানা খালেদুর রহমান, আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সাবিনা ইয়াসমিন, সাধনা রানী, আনার কলি ও শাহানাজ পারভীন। প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন বলেন, বিনা বেতনে ১৬ বছর চাকুরি করে আজ আমরা ক্লান্ত। তবুও চলতি সেশনে আমাদের স্কুল থেকে ০৮জন ছাত্রী/ছাত্রী জেএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করবে। শিক্ষক/কর্মচারী ফেডারেশন সভাপতি অধ্যক্ষ এরশাদ আলী ও ড. বিনয় ভূষণ রায় সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবীতে লাগাতার অবস্থান কর্মসূচী ঘোষনা করায় অত্র স্কুলের প্রধান শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। ২০ নভেম্বর জেলায় জেলায় মানব বন্ধন, প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রেরণ, ২৫ নভেম্বর এমপিও ভুক্তির আলটিমেটাম, দাবী পূরণ না হলে ২৬ নভেম্বর টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে সেখানেই লাগাতার অবস্থান কর্মসূচীর ঘোষনা দিয়েছেন শিক্ষক কর্মচারী ফেডারেশন। আশা করি সরকার মানবিক দিক বিবেচনা করে এমপিও ভুক্তির ঘোষনা দিয়ে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন বলে বোদা পৌর আদর্শ জুনিয়র স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সপিকুর রহমান জানান। স্কুলের উদ্যোক্তা বোদা পৌরসভার মেয়র প্রার্থী বিশিষ্ট আইনজীবি জাকির হোসেন বলেন, এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলাকালেই সরকার এমপিও ভুক্তির ঘোষনা দেবেন এমন আশা করছি। অন্যথায় মেধাবীরা আর শিক্ষকতা পেশায় আসতে চাইবে না।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বোদায় ১ মেয়র সহ ৯ জনের মনোনয়ন বাতিল
- » বোদায় গৃহবধূর রহস্য জনক মৃত্যু, আটক ১
- » বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
- » বোদায় নৌকা প্রতিক পেলেন এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা
- » বোদায় ধানের শীষ প্রতীক হকিকুল ইসলাম পাওয়ায় ভোটারা স্বতন্ত্র প্রার্থীদের হিসেব নিকেশ করছে
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » বেগম জিয়ার মিশন এবার রংপুর
- » ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় যুবলীগ নেতার মৃত্যু
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » অযতœ অবহেলায় বোদার ঢাপঢুপ বধ্যভূমি স্বাধীনতার ৪৬ বছরে অনেকে বেঁচে আছে শরীরের ক্ষত চিহৃ নিয়ে ঢাপঢুপ বধ্যভূমির হত্যাযজ্ঞ আজও মানুষকে শিউরিত করে










Leave a Reply