,

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ কাপ শিক্ষিকা মুরাদনগরের শারমীন ফাতেমা

মোঃ সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা):জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ তে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ প্রাথমিক কাপ শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন শারমীন ফাতেমা। তিনি মুরাদনগর উপজেলার দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা হিসেবে কমর্রত রয়েছেন।২০০৭ সালে তিনি এই চাকরিতে যোগদান করেন, দীর্ঘদিন উপজেলার ইউছুফনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে ২০১৫ সালে তিনি দিলালপুর আসেন। প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন ও আনন্দদায়ক করার জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ স্কাউটের মাধ্যমে মাঠপর্যায়ে বাস্তবায়নে তিনি ভূমিকা রাখেন। তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশের উন্নয়ন হয়েছে।
প্রসঙ্গত, শারমীন ফাতেমা মুরাদনগর উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ধনীরামপুর গ্রামের প্রয়াত মো: বদির উদ্দিন আহম্মেদের কন্যা।তিনি মনে করেন, এই সন্মান ভালো কাজের প্রতি আরও অনুপ্রাণিত করবে।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com