,

জামায়াতের আমিরসহ ৯ জন গ্রেপ্তার

ProTv Bangla News /জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগর আমির মোহাম্মদ শাজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম, দক্ষিণ জেলার আমির জাফর সাদেক প্রমুখ। বাকি তিনজনের মধ্যে বাড়ির মালিক নওশের, সেক্রেটারি জেনারেলের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম রয়েছেন। একজনের নাম জানা যায়নি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার নাজমুল আলম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। জামায়াত নেতাদের বিরুদ্ধে গোপনে বৈঠক করে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে।

গত জানুয়ারি মাসে জামায়াতের শপথধারী সদস্যদের ভোটে মকবুল আহমাদ আমির ও শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন।

এদিকে গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াত। দলটির এক বিবৃতিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে দাবি করা হয়, দলীয় কর্মসূচি পরিচালনায় তারা দেশের আইন, সংবিধান ও প্রচলিত নিয়ম অনুসরণ করে চলে। দলের আমিরের নেতৃত্বে একটি ঘরোয়া বৈঠক চলার সময় সেখান থেকে নেতাদের গ্রেপ্তার করা হয়েছে।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com