জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ভারতের প্রতিনিধিত্ব করবেন বলে জানা গেছে।এদিকে মোদি কী কারণে গুরুত্বপূর্ণ এ সম্মেলনে যাচ্ছেন না তা স্পষ্ট নয়। আগামী ১৯ সেপ্টেম্বর সাধারণ বিতর্ক শুরু হবে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ অধিবেশন। এবারের সম্মেলনে রোহিঙ্গা সংকট বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুষমা স্বরাজ বৈঠক করবেন বলে জানা গেছে। বাংলাদেশি প্রধানমন্ত্রীর প্রেস সচিব নজরুল ইসলাম এ তথ্য জানান। তবে ভারতের কোনো কর্মকর্তা এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেননি। বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করবেন শেখ হাসিনা ও সুষমা। উল্লেখ্য, এর আগে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ না দেয়ার ঘোষণা দেন মিয়ানমারের নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গণ-আদালতে মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ
- » স্ত্রী পরকীয়া করলে তাকে খুন করতে পারবে স্বামী!
- » জনস্রোতে ঢুকছে রোহিঙ্গারা, ঝুঁকিতে জননিরাপত্তা
- » দালালের হাতে পড়ে সর্বস্ব হারাচ্ছে রোহিঙ্গারা
- » যে পাঁচ নারীর সাহসী লড়াইয়ে ভারতে বাতিল হলো তিন তালাক
- » ধর্ষণের পর বান্ধবীকে পঞ্চমতলা থেকে ধাক্কা
- » আমেরিকায় আ.লীগ বিএনপির শাখাগুলোর ভূমিকা কী?
- » মিশার সিনেমার কী হবে?
- » হত্যা রাজীব গান্ধীসহ তিন জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন
- » বাবার সংশয়ই সত্য হলো










Leave a Reply