ProTv Bangla News : ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় পুনিয়াউট এলাকায় তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়েছে।সোমবার ভোর পৌনে ৪টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার শোয়েব আহমেদ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে ভোর পৌনে ৪টায় ছেড়ে যাওয়ার পর পুনিয়াউট রেলক্রসিংয়ের সামনে বিকট শব্দে ইঞ্জিন ও ৪টি বগি লাইনচ্যুত হয়। পরে অন্য একটি ইঞ্জিন সংযুক্ত করে দুর্ঘটনা কবলিত ইঞ্জিনসহ বগি রেখে বাকি বগিগুলো নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় তূর্ণা। তবে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। ঘটনার পরপরই আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ইঞ্জিন-বগিগুলো উদ্ধার কাজ শুরু করে। দুপুর প্রায় সোয়া ২টার দিকে উদ্ধার কাজ শেষ হয়।এদিকে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।










Leave a Reply