,

ক্ষমতার প্রভাব না খাটিয়ে মানুষের আস্থা অর্জন করে জনকল্যাণে কাজ করুন –রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ

ProTv Bangla News /কিশোরগঞ্জ জেলা ভাটির শার্দুল খ্যাত মিঠামইন উপজেলায় মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গিয়ে অনেকে নিজেকে ক্ষমতাবান বনে যান। অথচ জনপ্রতিনিধি হয়ে কখনো নিজেকে ক্ষমতাবান দেখানো উচিত নয়। নিজেকে সাধারণভাবে ভাবতে হবে। ভালো কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করে নিজেকে জনকল্যাণে নিবেদিত করতে হবে। আর দলমত নির্বিশেষে স্থানীয় প্রতিনিধিরা ঐক্যবদ্ধ থাকলে এলাকাগুলো ‘শান্তির নীড়’হিসেবে প্রতিষ্ঠা পাবে। তিনি রবিবার বিকেলে চার দিনের সরকারী সফরে প্রথমদিন নিজ জন্মভূমি জেলার হাওড় অধ্যুষিত মিঠামইন উপজেলার জেলা পরিষদের আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে বলতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, ৬০ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনাদের ভোটে আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এ সময়ের মধ্যে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলার যোগাযোগ ব্যবস্থায় উন্নীতকরণসহ সার্বিক উন্নয়নে কাজ করেছি। এখনো এ অঞ্চলের জীবনমান উন্নয়ন বাস্তবায়নের অনেক কাজ চলছে। তিনি আক্ষেপ করে বলেন, জনপ্রতিনিধিরা নির্বাচনের আগের ও পরের চরিত্র পাল্টে ফেলেন। অথচ ৪৭ বছর ধরে ক্ষমতায় থেকে নিজেকে কখনো ক্ষমতাবান ভাবেনি। এ সময় তিনি হাওড়াঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারীকরণ উল্লেখ করে প্রতিযোগিতার যুগে শিক্ষার্থীদের টিকে থাকতে ভালো করে পড়াশুনার জন্য অভিভাবকদেরকে সন্তানের প্রতি আরো বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ূয়া, সামরিক সচিব কর্ণেল ইফতেখারুল আলম, প্রেসসচিব জয়নাল আবেদীন, ঢাকা রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব উল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন খানসহ সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com