মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাট বানিয়াপাড়া গ্রামের আর্দশ কৃষক আসাদুজ্জামান মাল্টা চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছে। তার রোপিত মাল্টা বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে। এতে কৃষক আসাদুজ্জামানের চোখে মুখে এক অফুরন্ত হাসি। তিনি উপজেলা কৃষক অফিস এর সহযোগিতায় সাইট্রাস ডেভেলমেন্ট প্রকল্পের মাধ্যমে দেয়া মাল্টা ও কমলার চাষ আর করেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই জন্য বাগানের জমি থেকে সাইনবোর্ডটি সড়িয়ে ফেলেছিলেন। অবশেষে উপজেলা কৃষি অফিসের সহযোগিতার আশ্বাসের ভিত্তিতে অনেক যতœ আর পরিশ্রম করে মাল্টা চাষ শুরু করলেন। কৃষি অফিসের সহযোগিতায় মাল্টা চাষে যা যা করনীয় সব কিছুই করলেন। গাছগুলো সতেজ ও সুন্দর হয়ে উঠল। গাছে ফল ধরতে শুরু করল। অনেক চেষ্টার পর ফল পাকা শেষে সেই ফল বিক্রির ব্যবস্থা করে দিল উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ। এ ব্যাপারে কৃষক আসাদুজ্জামান জানালেন, বারি মাল্টা-১ খুবই সুস্বাদু, মিষ্টি ও নিরাপদ এবং তিনি আরও এক একর জমিতে মাল্টা ও কমলা বাগান করার পরিকল্পনা করছেন যার সাহসিকতা ও অনুপ্রেরণা যুগিয়েছে উপজেলা কৃষি অফিস। যে কোনো কাজে লেগে থাকলে তার সফলতা যে ধরা দেয় তা প্রমান করলেন কৃষক আসাদুজ্জামান। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার বলেন স্বপ্ন যেন আজ আর্দশ কৃষক আসাদুজ্জামানের বাস্তবে রুপ নিয়েছে। তার পরিশ্রম ও সাহসিকতা সে মাল্টা চাষে সাফল্য অর্জন করেছে। তিনি বলেন আমরা উপজেলা কৃষি বিভাগ যে কোন প্রযুক্তির কৃষকদের দোড়গোড়ায় পৌছে দেওয়ার জন্য নিরলন ভাবে কাজ করে যাচ্ছি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বোদায় ১ মেয়র সহ ৯ জনের মনোনয়ন বাতিল
- » বোদায় গৃহবধূর রহস্য জনক মৃত্যু, আটক ১
- » বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
- » বোদায় নৌকা প্রতিক পেলেন এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা
- » বোদায় ধানের শীষ প্রতীক হকিকুল ইসলাম পাওয়ায় ভোটারা স্বতন্ত্র প্রার্থীদের হিসেব নিকেশ করছে
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » বেগম জিয়ার মিশন এবার রংপুর
- » ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় যুবলীগ নেতার মৃত্যু
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » অযতœ অবহেলায় বোদার ঢাপঢুপ বধ্যভূমি স্বাধীনতার ৪৬ বছরে অনেকে বেঁচে আছে শরীরের ক্ষত চিহৃ নিয়ে ঢাপঢুপ বধ্যভূমির হত্যাযজ্ঞ আজও মানুষকে শিউরিত করে










Leave a Reply