,

দেড়শ রানের জুটি গড়ে সাজ ঘরে তামিম

অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। দেড়শ রানের জুটি গড়ে সাজঘরে ফিরে গেলেন তামিম ইকবাল। গ্লেন ম্যাক্সওয়েলের অফ স্পিনে কাট করতে চেয়েছিলেন বাঁ-হাতি ব্যাটসম্যান, মন্থর উইকেটের জন্য বল একটু দেরিতে এলে ঠিকমতো শট খেলতে পারেননি। সহজ ক্যাচ চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে ডেভিড ওয়ার্নারের কাছে।

১৪৪ বলে তিনটি ছক্কা আর ৫টি চারে ৭১ রান করে তামিমের বিদায়ে ভাঙে তার সঙ্গে সাকিব আল হাসানের ১৫৫ রানের জুটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো জুটিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ।

তামিমের বিদায়ের সময় বাংলাদেশর সংগ্রহ ১৬৫/৪। সাকিবের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।

টেস্টে দীর্ঘ এক যুগ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি। টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়ে ফেলে টাইগার শিবির। প্যাট কামিন্সের করা দিনের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে পিটার হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়েন সৌম্য সরকার। ওভারের তৃতীয় বলেই ফিরতে পারতেন সৌম্য। কামিন্সের করা খাটো লেন্থের বলটা সৌম্যর ব্যাট ছুঁয়ে প্রথম স্লিপের ওপর দিয়ে চলে যায়। তবে পঞ্চম বলে আর রক্ষা পাননি এই ওপেনার। গুড লেন্থে পড়া কামিন্সের বলটা সৌম্যর ব্যাটে লেগে হ্যান্ডসকম্বের হাতে জমা হয়।

কামিন্সের ফিরতি ওভারে ফিরে যান ইমরুল কায়েস। অফস্টাম্পের বাইরে পড়া বলটা ড্রাইভ করতে চেয়েছিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তবে নিচু হয়ে আসা বলটা ইমরুলের ব্যাট লেগে ম্যাথু ওয়েডের বিশ্বস্ত গ্লাভসে জমা হয়। এর পরের বলেই ফিরে যান সাব্বির রহমান। কামিন্সের বলটা সাব্বিরের ব্যাট লেগে আবার ওয়েডের গ্লাভস খুঁজে নেয়। রিভিউ নিয়েছিলেন সাব্বির। তবে শেষরক্ষা হয়নি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হবে কি না, তা নিয়ে ছিল সংশয়। তবে শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়নি ক্রিকেটপ্রেমীদের। নির্ধারিত সময়েই মাঠে গড়িয়েছে বহু প্রতীক্ষিত টেস্ট ম্যাচটি। শুরুতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দলে জায়গা হয়নি মুমিনুল হকের। তবে দলে ফিরেছেন নাসির হোসেন। স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের সঙ্গে আছেন তাইজুল ইসলাম। প্রথম টেস্টের দলে আছেন দুজন পেসার। মোস্তাফিজুর রহমানের সঙ্গে দলে জায়গা পেয়েছেন শফিউল ইসলাম।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com